মৌলভীবাজার প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:২৯

মৌলভীবাজারে ১৪৪ ধারা জারি

মৌলভীবাজারে জাতীয় যুব সংহতির সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমদ মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রসহ পুরো জেলায় এ নির্দেশ জারি করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় মৌলভীবাজার পৌরজনমিলন কেন্দ্রে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার পূর্ব নির্ধারিত সম্মেলন ছিল। এ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কুলাউড়া উপজেলা কমিটির আহবায়ক আশরাফ উদ্দিন হিরুর আবেদনের (পিটিশন মামলা নং ২৫৬) প্রেক্ষিতে শনিবার রাত সাড়ে ১১টায় ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পৌর জনমিলন কেন্দ্রসহ জেলার কোথাও যেন জাতীয় যুব সংহতির ব্যানারে কোন অনুষ্ঠান না হয়- এ জন্য অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমদ সদর থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব বদরুল হাসান জোসেফ বলেন, যে কোন মূল্যে আজকের সম্মেলন বাস্তবায়ন করা হবে। কোন ষড়যন্ত্র আমাদেরকে দমিয়ে রাখতে পারবেনা।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, কোর্টের নির্দেশে পৌর জনমিলন কেন্দ্রসহ সারা জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত