২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২১:২৬
সিলেটে র্যাব-৯ এর একটি বিশেষ দল মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে জিন্দাবাজারের মিতালী মার্কেট থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম আশরাফ উদ্দিন রুবেল (৩২)। সে বিশ্বনাথ থানার সাতপাড়া গ্রামের আসব উদ্দিনের ছেলে।
রুবেল সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। র্যাব জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত কর্তৃক আহুত অনির্দিষ্টকালের অবরোধে গাড়ী ভাংচুর, যানবাহনে অগ্নিসংযোগ ও সড়কপথে চলাচলরত গাড়ীতে বোমা নিক্ষেপের মাধ্যমে ত্রাস সৃষ্টির করে রুবেল।
এসএমপি'র বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও র্যাব জানায়। গ্রেপ্তার এড়ানোর জন্য সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল বলে স্বীকার করে।
গ্রেপ্তারকৃত আসামীকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য