সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫২

মহিউদ্দিন শীরুর মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা প্রেসক্লাবের আলোচনা সভা

সিলেটের বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক মহিউদ্দিন শীরুর ৭ম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি আজিজ আহমদ সেলিম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।

সভায় বক্তারা বলেন, সিলেটে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন সংগঠনের মূল ভূমিকায় ছিলেন মহিউদ্দিন শীরু। যে কোন কাজ তিনি করতেন অত্যন্ত মননশীলভাবে। অনেককে সম্পৃক্ত করে কাজাটি সুচারুভাবে করার চেষ্টা করতেন।

সভায় বক্তারা বলেন, সিলেটে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন সংগঠনের মূল ভূমিকায় ছিলেন মহিউদ্দিন শিরু। যে কোন কাজ তিনি করতেন অত্যন্ত মননশীলভাবে। অনেককে সম্পৃক্ত করে কাজাটি সুচারুভাবে করার চেষ্টা করতেন। বালাগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অনেক পরিশ্রম করেছেন। শিক্ষায় এই অসামান্য অবদানের জন্য তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। সাংবাদিকতার উন্নয়নেও তার অবদান অনুকরণীর দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবেন ‘সিলেটের শত বছরের সাংবাদিকতা’ বইয়ের মাধ্যমে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সিলেট ব্যুরো প্রধান আল আজাদ, দৈনিক গ্রাম সুরমার সম্পাদক ও মহিউদ্দিন শীরুর সহধর্মীনি হাসিনা বেগম, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েছ খসরু।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মাওলানা খলিলুর রহমান।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য খলিলুর রহমান, মামুন হাসান, ইউসুফ আলী, সুব্রত দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত