শ্রীমঙ্গল প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫৯

শ্রীমঙ্গলে পুলিশ প্রশাসন ও পূজা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে শ্রীমঙ্গল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন রায়। এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও শ্রীমঙ্গল উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, ট্রাফিক যানজট, আতসবাজির ব্যবহার, ফুটপাতমুক্ত, মাদকমুক্ত রাখতে পুলিশের সহযোগিতা কামনা করে বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এ সময় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান গুরুত্বসহকারে সবার বক্তব্য শোনেন এবং উত্তাপিত সমস্যাসহ অত্র উপজেলার নাগরিকদের যে কোন সমস্যা সমাধানে আন্তরিক চেষ্টা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন-যে কোন অন্যায়, বিশৃঙ্খলার বিরুদ্ধে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি।

আপনার মন্তব্য

আলোচিত