২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩৪
হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে চাঁদাবাজ এনাম বাহিনীর প্রধান ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মো. হায়াতুন নবী'র নেতৃত্বে ও এএসপি মাঈন উদ্দিন চৌধুরীসহ মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীর নাম এনাম বাহিনীর প্রধান মো. এনাম মিয়া (২৫) ও তার সহযোগী মো. মোস্তাক আহমদ (৪২)। গ্রেপ্তারকৃত উভয় আসামীই মাধবপুর থানার হরিতলা গ্রামের মো. নবীর হোসেনের পুত্র।
মাধবপুর থানার হরিতলা গ্রামের মো. কুদরত আলীর বাড়ীর উঠোন থেকে হুমকি প্রদর্শন করে আদায় করা ১ লক্ষ টাকা চাঁদাসহ হাতেনাতে এনাম ও মোস্তাককে গ্রেপ্তার করে র্যাব।
চাঁদাবাজ এনাম মিয়া এনাম বাহিনীর প্রধান এবং দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলে দাঙ্গা-হামলা ও ব্যাপক চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে চাঁদা দাবির ও চাঁদা না দিলে ভিকটিমকে অত্যাচার ও নির্যাতনের বহু অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে ৮টি মামলা বিজ্ঞ বিচারিক আদালতে বিচারাধীন আছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃত আসামীদের হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য