মাধবপুর প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামী মাধবপুর থেকে গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অস্ত্র ও মাদক চোরাকারবারী কাউছারকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে হবিগঞ্জের মাধবপুর মনতলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা উপজেলার শ্রীধরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন জানান, মোটর সাইকেল দিয়ে গাঁজা পাচারের সময় গোপন সূত্রে খবর পেয়ে মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ও অস্ত্র চোরাকারবারি ওই গ্রামের হাদিস মিয়ার ছেলে কাউছার (৪০) কে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে বলে জানা যায়।

আপনার মন্তব্য

আলোচিত