বালাগঞ্জ প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০২

বালাগঞ্জে ৯ জন শিক্ষককে সংবর্ধনা

সিলেটের বালাগঞ্জে অবসর কালীন প্রধান শিক্ষক ও সহকারী  শিক্ষক সহ ৯ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার দুপুরে (২৬ সেপ্টেম্বর) বালাগঞ্জ উপজেলা হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সমিতির সভাপতি বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক মো: নুরুল আমিন ও সাইফ উদ্দিন নুর মোহাম্মদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ ইউএনও এটিএম আজহারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম তালুকদার, বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সিলেট জেলা শিক্ষক সমিতির সচিব মো: শমসের আলী, সিলেট জেলা স্কাউটের নির্বাচিত কমিশনার ও সমিতির সহ সভাপতি  ময়ুব আলী মুহিব, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুজমিল আলী।

সংবর্ধিত শিক্ষকরা হলেন বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, দেওয়ান আব্দুল রহিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কান্তি রায়, আজিজ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মকবুল আলী, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছমত আলী, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র দাস, বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিখিল রঞ্জন দাস, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক প্রমোদ চন্দ্র দে, পুর্বগৌরিপুর উচ্চ বিদ্যালয়ের অনিল চন্দ্র দাস।

স্বাগত বক্তব্য রাখেন সমিতির বালাগঞ্জ শাখার সচিব পূর্ব গৌরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন সমিতির মহিলা সম্পাদক জেসমিন বেগম, শিক্ষক শহীদুল করিম, স্বরবিন্দু দেবনাথ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন।

আপনার মন্তব্য

আলোচিত