তাহিরপুর সংবাদদাতা

০৬ এপ্রিল, ২০১৫ ০৮:৪৯

তাহিরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্টিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের আয়োজনে রবিবার বিকাল ৪ টার সময় উপজেলা গণমিলনায়তন কক্ষে তাহিরপুর উপজেলা প্রাইমারি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলম সারোয়ার নিটনের সঞ্চালনে ও শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রথমে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উনমুক্ত মত বিনিময় র্পব অনুষ্টিত হয়।

এতে নিজ নিজ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, পুরানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, ঘাগটিয়া সপ্রাবির প্রশি মন্টু ভুষন সরকার, সোহালা সপ্রাবির প্রশি আজিজুল ইসলাম, মোল্লাপাড়া সপ্রাবির প্রশি খালেদা আক্তার কুমকুম, ইউনুছপুর সপ্রাবির প্রশি হীরা মিয়া ও আমতৈল সপ্রাবির সহকারী শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

পরে শিক্ষকদের মত বিনিময় শেষে পিছিয়ে পড়া হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে প্রধান অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামন কামরুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, মহিলা ভাইস চেয়ারম্যান সাহেদা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক, শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে  প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত