মৌলভীবাজার প্রতিনিধি

০১ অক্টোবর, ২০১৬ ১২:৪৩

মৌলভীবাজারে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গাছের ডাল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিলেন

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ লাশ উদ্ধার করা হয়।

মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুষ্প কুমার কানু জানান, "ছয়সিড়ি গ্রামের ময়না মিয়া (৪০) বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।"

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে গ্রামের পূর্বে ধলাই নদের তীরবর্তী জঙ্গলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় গ্রামবাসী তার মরদেহ দেখতে পান। পরে কমলগঞ্জ থানায় খবর দিলে উপ-পরিদর্শক সনক কুমার রায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান  এ তথ্য নিশ্চিত করে বলেন, "ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

আপনার মন্তব্য

আলোচিত