মাধবপুর প্রতিনিধি

০১ অক্টোবর, ২০১৬ ১৫:০৮

মাধবপুরে টাস্কফোর্সের অভিযানে নগদ টাকা, মাদক ও মোবাইল উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুরে মাদক সম্রাট আলী আকবরের বাড়িতে টাস্কফোর্সের অভিযানে নগদ ১ লক্ষ ২২ হাজার ১শ ৮০ টাকা, ৬ হাজার ৮শ ইয়াবা, ৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২ লিটার চোলাই মদ ও ২২টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক এডি মোশারফ হোসেনের নেতৃত্বে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান মাদক উদ্ধার করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল হোসেন ও মনতলা সিমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিপুল সংখ্যক বিজিবি সদস্য এ অভিযানে অংশ নেন। এসময় ট্রাক্সফোসের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রট আকবর ও তার সহযোগিরা পালিয়ে যায়।

উল্লেখ্য, বহুবার মাদক সম্রাট হিসেবে পরিচিত আকবরের বাড়িতে বিজিবি, র‍্যাব, জেলা গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত