নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০১৬ ১৭:২০

বাংলাদেশে সাম্প্রদায়িক জাতিগোষ্ঠির উত্থান হয়েছে : মনজুরুল আহসান খান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা ও সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান খান বলেছেন, "বাংলাদেশে সাম্প্রদায়িক জাতিগোষ্ঠির উত্থান হয়েছে। আজকে আমাদের দেশে বিএনপি-জামায়াত গোষ্ঠি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস চালাচ্ছে, জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। ট্রেনে-বাসে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে নাশকতা চালাচ্ছে।"

শনিবার (১ অক্টোবর) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার একাদশ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, "আওয়ামীলীগের নিজের দলের মধ্যে সন্ত্রাস, সংঘাত, সংঘর্ষের কারণে বহু আওয়ামীলীগ কর্মী মৃতুবরণ করেছে। কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষ নিপিড়িত হচ্ছে। পুঁজিবাদী অর্থনীতির কারণে বাংলাদেশে ধন বৈষম্য ভয়ংকর আকার ধারণ করেছে। আজকে বাংলাদেশকে এই সংকটের আবর্ত থেকে মুক্ত করতে হলে এই বুর্জোয়া এবং ধনী লুটেরা দল দিয়ে কোন কিছু হবে না।"

তিনি আরো বলেন, "দেশকে বাঁচাতে ও মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হলে এবং যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করতে হবে।"

আপনার মন্তব্য

আলোচিত