সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৫ ১৫:৪৯

রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন হাফিজ আহমদ মজুমদার

সাবেক সংসদ সদস্য, পূবালী ব্যাংক লিমিটেড'র চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৭ এপ্রিল এক আদেশে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করেন।

এর আগে হাফিজ আহমদ মজুমদার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির দু’মেয়াদের ভাইস চেয়ারম্যান ছিলেন। হাফিজ আহমদ মজুমদার একজন প্রতিথযশা শিক্ষানুরাগী, স্বনামখ্যাত ব্যাংকিং ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি এবং হাফিজ মজুমদার ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত