০৮ এপ্রিল, ২০১৫ ১৬:৪৪
১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সিলেটের ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার নগরীর আখালিয়ায় নানা আয়ােজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকর আয়োজনের মধ্যে ছিলো আখালিয়াস্থ কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া, অফিস প্রাঙ্গনে পতাকা উত্তোলন, বিশেষ দরবার, প্রীতিভোজ, প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রীতিভোজের শুরুতেই বিজিবি’র মহাপরিচালক কেক কেটে ব্যাটালিয়নের উত্তরোত্তর মঙ্গল ও সমৃদ্ধির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া কামনা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা অংশ নেন।
অনুষ্টানে ৪১ বিজিবি’র অধিনায়ক শাহ আলম চৌধুরী ব্যাটালিয়নের বিভিন্ন কর্মকান্ডে বিবরণ তোলে ধরে বলেন, ৪১ বিজিবি, প্রতিষ্ঠার পর থেকে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন দূর্গম এলাকায় সফলতার সাথে দায়িত্ব পালন করে ২০১১ সালে সিলেট জেলায় মোতায়েন হয়। ব্যাটালিয়নের অন্য নাম ‘‘শাহপরান ব্যাটালিয়ন’’।
সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুরের কিছু অংশ সহ সীমান্তের প্রায় ১২৩ কিলোমিটার এলাকায় প্রায় ৪ বছর থেকে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে অত্যন্ত সততা, আস্থা ও নির্ভরতার সাথে দায়িত্ব পালন করে আসছে।
জনবল ও সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ৪১ বিজিবি গত এক বছরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বিভিন্ন দ্রব্যাদির সিজার করতে সমর্থ হয়। অস্ত্র উদ্ধার, শিশু ও নারী পাচারকারী আটক, নিষিদ্ধ বিভিন্ন নেশা জাতীয় ট্যাবলেট, মাদক, মদ, ফেন্সিডিল, গাঁজা, ভারতীয় মূদ্রা আটক সহ বিভিন্ন সফলতার পাশাপাশি মোট ৩৪ জন আসামীকে ১ বছরে আটক করে আইনের হাতে তুলে দিয়েছে।
আপনার মন্তব্য