নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০১৫ ১৭:০৩

বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা

সিলেটের বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েয়ছে। বুধবার সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব’ (মেজনিন) কর্মসূচির উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, বাল্যবিয়ে বা অপরিণত বয়সে বিয়ে অত্যন্ত ভয়াবহ একটি সমস্যা যা জেন্ডারসমতা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি বড় বাধা। বাল্যবিয়ের কারণে ছেলে- মেয়ে উভয় শিশুরই মানবাধিকার লঙ্ঘিত হয় এবং এর পরিণতিতে শুধু শিশু, অল্পবয়সী নারী নয় বরং ক্ষতিগ্রস্ত হয় পুরো পরিবার। বাল্যবিবাহের প্রথম শিকার হয় শিশু, দ্বিতীয় শিকার নারী এবং তৃতীয় শিকার সমাজ। তিনি সিলেটকে বাল্য বিবাহ মুক্ত করতে মিডিয়া, ডাক্তার, কাজী, ইমাম, শিক্ষক, কমিউনিটি নেতৃবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দের সহযোগীতা চান।

কর্মশালা বিশেষ অতিথি ছিলেন এ জেড এম নূরুল হক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা রেজিষ্টার মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলআমীন ভুঁইয়া, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট’র আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেস ক্লাব’র সভাপতি ইকবাল সিদ্দিকি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মেজনিন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট কাজী শাহানা আক্তার।

 

 

আপনার মন্তব্য

আলোচিত