শাবি প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০১৫ ১৩:৪১

নিষেধাজ্ঞা অমান্য করায় ছাত্রফ্রন্টকে নোটিশ

শাবিপ্রবিতে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবি শাখাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে শাবি প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন শাবি প্রক্টর মো. এমদাদুল হক।

৬ এপ্রিল রবিবার, ক্যাম্পাসে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবিপ্রবি শাখার উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। 

ছাত্রফ্রন্ট শাবি শাখার সাধারণ সম্পাদক অপু কুমার দাশ জানান, প্রশাসন শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার সেটা কেরে নেওয়ার পর আবার এর বিরুদ্ধে যাতে কোন আন্দোলন গড়ে উঠতে না পারে সেই ব্যাবস্থা নেওয়ার জন্য যারা এর প্রতিবাদ করেছে তাদেরকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে। 

শাবি প্রক্টর মো. এমাদুল হক জানান, সিন্ডিকেটের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সামাবেশ কাছাত্র ফ্রন্টকে এর কার জানতে চেয়ে নোটিশ প্রদান করা হয়েছে। শাবিতে সভা সমাবেশের উপর  নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন যে, এটা সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে। আগামী ১৭ এপ্রিল সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য গত ২০ নভেম্বর ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় ১৯০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত