০৯ এপ্রিল, ২০১৫ ১৭:২০
মৌলভীবাজার শহরের অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট বিক্রির দায়ে দুই বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আড়াইটার দিকে শহরের চুবড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, জিনেমি ওয়াং (৪৮) (পাসপোর্ট নং জি ২৮৭৬৮৫৩৭) ও ইউ ডাং লিং (৫০) (পাসপোর্ট নং জি ২৬৯৬৮৬১৯)। তারা চিনের নাগরিক বলে পুলিশ জানিয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুছ সালেক আটকের কথা স্বীকার করে বলেন, তারা দুপুরে শহরের চুবড়া এলাকায় বিভিন্ন মডেলের মোবাইল সেট বিক্রি করার সময় তাদেরকে হাতেনাতে আটক করে পুলশ। এসম তাদের কাছ থেকে ৩০টি স্যামসাং কোম্পানি মোবাইল সেট, চার্জার ও হেড ফোনসহ বাংলাদেশের নগদ ১২ হাজার তিনশত বিশ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তারা বেশ কিছুদিন ধরে সিলেটের ফরচুন হোটেলে একটি রুম ভাড়া করে বিভিন্ন জেলা ও উপজেলায় এ ব্যবসা করে আসছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য