০৯ এপ্রিল, ২০১৫ ১৭:৩৯
সিলেট বিআরটিএ অফিসের এক পরিদর্শককে মারধর এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর চেষ্টার অভিযোগে জসিম উদ্দিন (৩০) নামক এক যুবককে ৩ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে এ সাজা প্রদান করা হয়। জসিম সিলেট নগরীর ৮৩ নাসিরাবাদ বিলপারের আক্কাস মিয়ার ছেলে।
বিআরটিএ সিলেটের উপ-পরিচালক মোঃ শহিদউল্লাহ জানান- জসিম উদ্দিন বৃহস্পতিবার ৪টার দিকে বিআরটিএর পরিদর্শক তানভির হোসেনকে মারধর করে এবং অফিসের আসবাবপত্র ভাঙচুরের চেষ্টা করে। এসময় অফিসের লোকজন জসিমকে ধরে নেজারত ডেপুটি কালেক্টর মোঃ মোবেশ্বর হাসানের আদালতে নিয়ে যায়।
সে বিচারকের কাছে অপরাধের দায় স্বীকার করে। এসময় ১৮৬ ধারায় বিচারক তাকে তিন মাসের সশ্রম কারাদন্ড দেন। পরে পুলিশ তাকে জেলহাজতে নিয়ে যায়।
আপনার মন্তব্য