নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০১৫ ১৮:০৯

এইচএসসির ইংরেজি ১ম পত্র : সিলেটে বহিষ্কার ৩, অনুপস্থিত ৫৫৩

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট’র অধীন বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বেনর দায়ে ৩ জনকে বহিস্কার করা রয়েছে। এদিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৫৩ পরীক্ষার্থী। বৃহস্পতিবার এইচএসসির ইংরেজি ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বহিস্কৃতদের মধ্যে হবিগঞ্জের ২ জন এবং একজন সুনামগঞ্জের।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে সিলেট জেলার ২৬৭ জন, হবিগঞ্জের ৭৬ জন, মৌলভীবাজারের ১২১ জন এবং সুনামগঞ্জ জেলার ৮৯ জন পরীক্ষার্থী রয়েছেন।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এমএ মান্নান ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৫৫৩ জন অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত