সিলেটটুডে ডেস্ক

০৯ এপ্রিল, ২০১৫ ১৯:০১

সিলেটে অধ্যক্ষ সেনুয়ারার বেস্ট টিচার অ্যাওয়ার্ড লাভ

জাতীয় শিক্ষক দিবস উপলক্ষ্যে সিলেট সিটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেনুয়ারা আক্তার চিনু শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেস্ট টিচার অ্যাওয়ার্ড ২০১৪ লাভ করেছেন। সম্প্রতি জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করে।

প্রাণী বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রিধারী সেনুয়ারা অ্যাওয়ার্ড প্রাপ্তিতে প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিক্ষকতা পেশা সম্পৃক্ত হওয়ার আগে তিনি ব্র্যাক ও গ্রামীন ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত