ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০১৫ ২৩:৫৪

ফেঞ্চুগঞ্জের পালবাড়িতে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে সিএনজি অটোরিকশা চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আলতা মিয়া (৬০) উপজেলার কচুয়াবহর গ্রামের মৃত মকদ্দছ আলীর ছেলে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেঞ্চুগঞ্জ থানার এসআই মো. শহীদ মিয়া চৌধুরী জানান- আলতা মিয়া কচুয়াবহর থেকে পায়ে হেটে পালবাড়ি বাজারে যাচ্ছিলেন। বাজারের কাছে যাওয়ার পর পেছন থেকে একটি অটোরিকশা (সিলেট থ ১১-৩৯০০) তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

আপনার মন্তব্য

আলোচিত