ডেস্ক রিপোর্ট

১০ এপ্রিল, ২০১৫ ১৯:১৬

ওসমানী বিমাবন্দরে দক্ষিণ সুরমা আ.লীগ নেতাকে সংবর্ধনা

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান শুক্রবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন। দেশে ফেরা উপলক্ষ্যে তাকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
 
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়াম লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জিয়াউল হক জিলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল করিম হেলাল, ফখরুল ইসলাম সাইস্তা, তাহসিম আহমদ দীপু, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক আব্দুল আহাদ, সদস্য বুরহান উদ্দিন, কাওছার আহমদ, মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক জেলা ছাত্রলীগ সদস্য নিজাম উদ্দিন, যুবলীগ নেতা তেরাব আলী, ছাত্রলীগ নেতা শাহীন আলী, বদরুল আলম তুহিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত