বড়লেখা প্রতিনিধি

১০ এপ্রিল, ২০১৫ ২০:০৮

বড়লেখায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ শিশুসহ আহত-৯

 মৌলভীবাজারের বড়লেখায় চান্দগ্রাম-বড়লেখা সড়কের গাজিটেকা এলাকায় শুক্রবার বিকেলে সাড়ে ৫টার একটি সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। আহতদের বড়লেখা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজি চালিত অটোরিক্সা নং- মৌলভীবাজার-থ-১১-২২৬৫।

আহতরা হলেন, পৌর শহরের মহবন্দ গ্রামের আব্দুল ফাত্তাহ (৫৫), জুড়ী উপজেলার মিলন সরকার (২৫), বড়লেখা উপজেলার খায়রুল ইসলাম (২৩), ফয়জুল হক (৪৫), জাসমিন বেগম (৪০), সজিব আহমদ (১৭), তামিম আহমদ (৬), সাদিকুর রহমান (১৩), নেহার বেগম (৫৩)। জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার চান্দগ্রাম থেকে একটি যাত্রী বোঝাই সিএনজি বড়লেখা বাজারের দিকে আসছিল। অপরদিকে বড়লেখা বাজার থেকে মোটরসাইকেল আরোহী চান্দগ্রামের দিকে যাচ্ছিলন। পথিমধ্যে পৌর শহরের গাজিটেকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত