মৌলভীবাজার প্রতিনিধি

১১ এপ্রিল, ২০১৫ ২০:০২

কুলাউড়ায় অবৈধ করাতকল বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবৈধ ১২টি করাতকল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব করাতকল বন্ধ করে দেওয়া হয়। 
  
বন্ধ করে দেওয়া করাত কলগুলো হলো- কুলাউড়া উপজেলার হিংগাজিয়ার আজাদুলের করাত কল, ব্রাম্মণবাজারের হাজী আং মতিন লেছু মিয়ার, জালালীয়া এতিম খানার স’মিল, শ্রীপুরের বদরুল হোসেন খানের ও আকমল হোসেনের, সিংগুরের মতিন মিয়ার, ফুলেরতল বাজারের আতিকুল ইসলামের, রাউৎগাওয়ের খুরশিদ মিয়ার, ফুলেরতল বাজারের মতিউর রহমানের, ভাটেরার আলমগীরের, বরমচালের জয়নুল ইসলাম জুনেদের করাতকল।  
  
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) নাজমুল হাসান জানান, বিজিবি ও বন বিভাগের বিশেষ টহল বাহিনীর যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স বিহীন ১২টি করাতকল বন্ধ করে দেওয়া হয়েছে।  
  
এসব করাতকলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বন বিভাগকে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত