নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০১৫ ২৩:২৪

ফাঁসি কার্যকরে সিলেটে তাৎক্ষণিক আনন্দ মিছিল

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সংবাদে স্বস্থি প্রকাশ করে সিলেটে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ সিলেট। ফাঁসির রায় কার্যকরের পরপরই নগরীর জিন্দাবাজার এলাকায় আনন্দ মিছিল করে তারা। এসময় মিষ্টি বিতরণও করা হয়। এসময় অপরাপর যুদ্ধাপরাধীদর ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়।

তাৎক্ষণিক আনন্দ মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, এই রায় কার্যকরের মাধ্যমে একজন কুখ্যাত নরঘাতকের শাস্তি নিশ্চিত করলো বাংলাদেশ। এটি বাংলাদেশের জন্য একটি বিরাট মাইলফলক।

এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। এই রায় কার্যকর মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ। বক্তারা অভিলম্বে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামকে নিষিদ্ধের দাবি জানান।

তাৎক্ষণিক আনন্দমিছিলে গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সংগঠক দেবব্রত চৌধুরী লিটন, আবদুল বাতেন, রাজীব রাসেল, জাকির জাহামজেদ, দেবোজ্যোতি দেবু, সৈয়দ রাসেল,  শুভ ধর, মারুফ অমিত প্রমুখ অংশ নেন।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত