সিলেটটুডে ডেস্ক

১২ এপ্রিল, ২০১৫ ০২:৩৬

কামারুজ্জামানের ফাঁসিতে সিলেটে ছাত্রলীগের আনন্দ মিছিল

যুদ্ধাপরাধী  আলবদর কমান্ডার ও জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় সিলেটে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। এদিকে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের নেতৃত্বে ছাত্রলীগের আনন্দ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন করে।


এদিকে শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার পরে ফাঁসি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই শহরতলীর মেজরটিলা এলাকায় এ আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ কর্মীরা। 

এতে নেতৃত্ব দেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ও মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির  সদস্য জাহাঙ্গীর আলম, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুর রহমান চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ. এইচ. এম কামরুল ইসলাম।

এছাড়াও সদর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. এ. সামাদ, সিলেট জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক অপু তালুকদার, সিলেট মহানগর যুবলীগের সদস্য এম. এ. হান্নান, যুবলীগ নেতা আমির আলী, এফ. এ. রুমেল, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ওয়ালী উল্লাহ বদরুল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুয়েদুর রহমান চৌধুরী মনি, খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাইয়ুম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত