কমলগঞ্জ সংবাদদাতা

১২ এপ্রিল, ২০১৫ ১৬:৫৩

কমলগঞ্জে বজ্রপাতে বউ-শ্বাশুড়ির মৃত্যু

বজ্রপাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে ঘরের ভিতরে বউ শ্বাশুড়ির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাড়ে ৬টার বৃষ্টির সাথে প্রচন্ড গর্জনে বজ্রপাত হয়। এ বজ্রপাতটি ঘরের পড়লেও আগুনে একটি অংশ ঘরের দরজা দিয়ে ঘরে ভিতরে প্রবেশ করে।

এ সময় ঘরের কোণায় শাশুড়ি দুলবি বিবি (৬০) ঘরের কাজ করছিলেন এ সময় এ বজ্রপাতের আগুন দুলবি বেগমের মুখে লাগলে তার ছেলের বউ ছইফা বেগম(৩৫) রান্নাঘর থেকে চিৎকার দেয়।

চিৎকার শুনে ঘরের মধ্যে থাকা বারিক মিয়া উঠে তার মায়ের মুখে আগুন দেখতে পায়। দৌড়ে এসে তার মা’র আগুন নেবানোর পর দেখতে পায় তার স্ত্রী ছইফা বেগম রান্নাঘরে মৃত অবস্থায় দেখতে পান।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলী বজ্রপাতে শ্বাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, কুলাউড়া নির্বাহী কর্মকর্তা সাথে আলোচনা সাপেক্ষে বজ্রপাতে নিহত বউ শাশুড়ীকে দাফন সম্পন্ন করার অনুমতি দিয়ে গেছেন।

নিহত দুলবি বিবির  ১ ছেলে  ২ মেয়ে ও ছইফা বেগম এর  ৩ ছেলে  ১ মেয়ে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত