বড়লেখা প্রতিনিধি

১২ এপ্রিল, ২০১৫ ১৭:০১

বড়লেখায় আ.লীগ নেতা মজির উদ্দিন হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার

বড়লেখায় ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মজির উদ্দিন হত্যা মামলায় সন্দেহভাজন আসামী ইউপি জামায়াতের বায়তুল মাল সম্পাদক দেলোয়ার হোসেন (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেনের নের্তৃত্বে পুলিশ জনতার সহায়তায় দেলোয়ারকে গ্রেফতার করেছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন উত্তর শাহবাজপুর ইউপির শ্রীধরপুর গ্রামের জুবের আহমদের পুত্র ও ৩নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক।

উল্লেখ্য চলতি বছরের জানুয়ারি মাসে উত্তর শাহবাজপুর ইউপি আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মজির উদ্দিন অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হাতে খুন হন। এ ঘটনায় থানায় মামলা হয়। পুলিশ এ পর্যন্ত দেলোয়ারসহ ৬জনকে গ্রেফতার করেছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত