১২ এপ্রিল, ২০১৫ ১৯:০৩
সিলেট নগরীর জিন্দাবাজারে জামায়াতের ডাকা সোমবারের হরতালে সমর্থনে মিছিল করেছে শিবির নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে শিবির নেতা কর্মীরা হাওয়াপাড়া গলির দিকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ নেহার মার্কেটের সামনে থেকে মিছিলটি বের করে ১৫-২০ জন শিবির নেতাকর্মী। মিছিলটি বারুতখানা পয়েন্টে যাওয়ার পরই পুলিশের ধাওয়ায় হাওয়াপাড়ায় দিকে নেতাকর্মীরা পালিয়ে যায়।
তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
কোতোয়ালি থানার এসআই ইমন জানান, শিবির নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে শিবির নেতাকর্মীরা হাওয়াপাড়ার দিকে পালিয়ে যায়।
ইমন আরো জানান, পুলিশ কাউকে আটক করতে পারেনি।
আপনার মন্তব্য