১৩ এপ্রিল, ২০১৫ ০০:০৬
সাপ্তাহিক গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ডাক পত্রিকার শুভ উদ্বোধন হয়েছে। রবিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার কদমতলীস্থ খাঁন কমপ্লেক্স হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ডাক’র সম্পাদক ও প্রকাশক আকবর আলী ফখর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জান্নাতুল নাজরিন আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ছালিক আহমদ, দৈনিক শ্যামল সিলেটে পত্রিকার বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইকবাল মনসুর, বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ নাসির, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ বাপ্পী, গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ পরিচালক ও সাংবাদিক আব্দুল আহাদ, দৈনিক সিলেটের ডাকের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহফুজুর রহমান চৌধুরী, দৈনিক যুগভেরীর গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে সাপ্তাহিক গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ডাক পত্রিকা গোলাপগঞ্জ বিয়ানীবাজার বাসীর সুখ-দুঃখের কথা তুলে ধরবে এবং অধিকার বঞ্চিত মানুষের পাশে দাড়াবে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ডাক পত্রিকা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগান্তর ফটো সাংবাদিক মামুন হাসান, দৈনিক সবুজ সিলেট ফটো সাংবাদিক কয়েছ আহমদ, দৈনিক উত্তরপূর্ব ফটো সাংবাদিক নুরুল ইসলাম, অনলাইন ড্রীম সিলেট এর সম্পাদক ও বিভাগীয় ফটো জার্নালিস্ট প্রচার সম্পাদক শেখ আব্দুল মজিদ, এশিয়ান টিভির ক্যামেরা পার্সন জয়নাল আবেদীন আজাদ, চ্যানেল আই ইউরোপ ক্যামেরা পার্সন ও অনলাইন পোর্টাল সিলেটের সকালের চিফ ফটোগ্রাফার আমির হোসেন সাগর, দৈনিক সিলেট সুরমার ফটো সাংবাদিক আব্দুল মোমিন ইমরান, সাপ্তাহিক গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ডাক সিনিয়র সাংবাদিক সুমন আহমদ, দারা খাঁন, রিপন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মকবুল হোসেন জাবেদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মফজ্জুল হোসেন তারা মিয়া (তারা), মো.আনোয়ার হোসেন সোনা মিয়া, ৩নং ফুলবাড়ী ইউনিয়ন সহ সভাপতি মোসাহিদ আলী, সেক্রেটারী আব্দুল গণি, ফখর উদ্দিন, সুফিয়ান আহমদ, আব্দুল জব্বার, যুবলীগ নেতা আজমল হোসেন (মনি), শাহাজাহান আহমদ, নাজু আহমদ, এনাম উদ্দিন, শহীদ আহমদ, রাসেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আলী হায়দার শিপলূ, শাহ ইমরান, কাহির আহমদ, সামাদ আহমদ, গোলাপ আহমদ, রাসেল আহমদ, মারজান আহমদ, রনি আহমদ, সুমন আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ, সিনিয়র সহ সভাপতি জয়নুল ইসলাম, সহ সভাপতি জামাল আহমদ, সুমন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রুবেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শাহীন আহমদ, অর্থ সম্পাদক রোম্মান আহমদ, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ সহ সভাপতি শেখ আবুল হাসনাত বুলবুল ও গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. আব্দুল মোমিন। উদ্বোধনীর অনুষ্ঠানের আলোচনা শেষে অতিথিরা কেক কেটে সাপ্তাহিক গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ডাক’র শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।
আপনার মন্তব্য