ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল, ২০১৫ ১৫:৩৩

নববর্ষে টিলাগড় মাতাবেন রন্টি-আশিক-চুমকি

বাংলা নববর্ষকে বরণ করতে আগামীকাল পহেলা বৈশাখ মঙ্গলবার টিলাগড় পয়েন্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেটের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি মঞ্চ মাতাবেন ঢাকা থেকে আসা আশিক, চুমকি ও রন্টি।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে সিলেটের সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীদের আয়োজক সংগঠন ‘নববর্ষ উদযাপন পরিষদ, টিলাগড়’ এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত