১৩ এপ্রিল, ২০১৫ ১৯:২৭
সিলেট নগরীর মির্জাজাঙ্গাল থেকে তালতলা দিয়ে প্রবাহমান বলরামেরখাল পরিস্কার অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। কর্পোরেশনের সদ্য ক্রয়কৃত এস্কাভেটরও এই পরিচ্ছন্নতা কার্যক্রমে লাগানো হয়েছে। এছাড়াও ১০ জন শ্রমিক এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে।
সোমবার সকাল থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিিিট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তুু, সিটি কর্পোরেশনের চীফ কনজারভেন্সী অফিসার মো. হানিফুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর আনোয়ারুল হকসহ কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, নগরীতে বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় এবং নগরীর ড্রেন-খাল-ছড়া আবর্জনামুক্ত থাকে সেই উদ্দেশ্যেই এই পরিচ্ছন্নতা অভিযান।
এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে জানিয়ে এনামুল হাবীব ময়লা আবর্জনা ড্রেন, খাল বা ছড়ায় না ফেলে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট ডাস্টবিলে ফেলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য