সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০১৫ ২৩:২০

পহেলা বৈশাখে সিলেটে বাইসাইকেল শোভাযাত্রা

বাঙ্গালী ঐতিহ্যের প্রাণের উৎসব বাংলা নববর্ষের দিনে বৈচিত্র্যময় নানান কর্মসূচির মধ্যে এবার হতে যাচ্ছে বাইসাইকেল শোভাযাত্রা। সিলেট সাইক্লিং কমিউনিটি  আয়োজন করতে যাচ্ছে এই বর্ণাঢ্য শোভাযাত্রার।সকাল ৯টায় নগরীর সুবিধবাজার পয়েন্ট থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাদিমনগরে অবস্থিত হোটেল এক্সেলেসরে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা শেষে সাইক্লিষ্টদের অংশগ্রহণে বিভিন্ন গেম শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সাইক্লিষ্ট কমিউনিটির মডারেটর কাজি অহিদ।

আপনার মন্তব্য

আলোচিত