১৪ এপ্রিল, ২০১৫ ২২:২০
সিলেট সাইক্লিং কমিউনিটির আয়োজনে নগরীতে হয়ে গেল বর্ণাঢ্য এক বাইসাইকেল শোভাযাত্রা। সুবিধবাজার থেকে শুরু হওয়া এই রঙিন শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাদিম নগরে অবস্থিত হোটেল এক্সেলেসরে গিয়ে শেষ হয়। প্রায় শতাধিক সাইক্লিষ্ট দেশজ পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে সেখানে সাইকিষ্টদের অংশগ্রহণে বিভিন্ন গেম শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য