নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০১৫ ০১:০২

৩৭৫ বোতল ফেন্সিডিল সহ ডিসি অফিসের গাড়ি চালক আটক

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের গাড়ি থেকে ৩৭৫ বোতল ফেন্সিডিল সহ গাড়ি চালককে আটক করেছে র‍্যাব। আজ সোমবার রাত নয় ঘটিকার সময় রুমন (২৭) নামের ব্যাক্তিকে তাদের আটক করা হয়।

র‍্যাব ৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক সংবাদ সম্মেলনে জানান, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের গাড়ি (সিলেট-ঘ ১১-০২৫৭) থেকে ফেন্সিডিল সহ রুমন কে আটক করা হয়েছে।

গাড়িটি সার্কিট হাউজ থেকে শিবগঞ্জ যাওয়ার পথে আটক করা হয়। 

উলেক্ষ্য, রুমন জেলা প্রশাসকে কার্যালয়ে এমএলএসএস পদের একজন কর্মচারী।

আপনার মন্তব্য

আলোচিত