বড়লেখা প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০১৫ ১৫:৩৫

বড়লেখায় দাসের বাজারে ফ্লাড লাইটে আন্ত-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

বড়লেখা উপজেলার দাসের বাজারে ইউপি যুব সমাজের আয়োজনে ফ্লাড লাইটে আন্ত-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন সম্পন্ন হয়েছে। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে দাসের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে গত শনিবার রাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু করা হয়।

ফাইনাল খেলায় লঘাটি ক্রিকেট ক্লাবকে ১৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শংকরপুর ক্রিকেট ক্লাব। খেলায় লঘাটি ক্রিকেট ক্লাবের রেজা মাহমুদ ম্যান অব দ্যা টুর্নামেন্ট এবং শংকরপুর ক্রিকেট ক্লাবের জাসিম উদ্দিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।

ফাইনাল খেলা পরবর্তী আলোচনা সভায় আম্পায়ার এসোসিএসনের সহ-সভাপতি চম্পক দাসের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাসের বাজার বণিক সমিতির সভাপতি স্বপন চক্রবর্তী প্রমুখ। আলোচনা সভা পরবর্তীতে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।

 

 

আপনার মন্তব্য

আলোচিত