নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০১৫ ২১:১১

মুক্তি পেলেন ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী

জামিনে মুক্তি পেয়েছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। বিএনপির ডাকা হরতাল কর্মসূচী পালনকালে তাঁকে গ্রেফতার করা হয়েছিলো।

মাঝখানে একবার জামিন পেলেও অন্য মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়। ফলে সে যাত্রায় মুক্ত হতে পারেন নি। এবার কোনো বাধা ছাড়াই কারাগার থেকে মুক্তি পেলেন শাহরিয়ার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেন।

মুক্তিলাভের পর এক বিবৃতিতে বিএনপি নেতা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী তিনিসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে যারা আন্দোলন-সংগ্রাম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত