সুনামগঞ্জ সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০১৫ ২১:৩৬

সুনামগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে কর্মশালা

সুনামগঞ্জে কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন পরিকলপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টা থেকে কর্মশালা চলে দুপুর পৌণে ২টা পর্যন্ত।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কদির শিহাব, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন ও উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা আব্দুল মোতালেব প্রমুখ।

স্থানীয় সরকার বিভাগ ও উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের উদ্যোগে এবং সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- কুরবান নগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, মোহনপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, কাঠইর ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান ও খামারি মিজানুর রহমান প্রমুখ।

কর্মশালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে বেশ কিছু সুপারিশ উত্থাপন করা হয়েছে। এ গুলো হচ্ছে, কৃষকের স্বার্থে ওয়ার্ড ভিত্তিক সার ও বীজ ডিলার নিয়োগ দেওয়া।
বর্গা চাষিদের কৃষিঋণ দেওয়া, উন্মুক্ত জলাশয়ে এবং খাল-বিলে হাঁস ছড়ানোর ব্যবস্থা করা। পোনা ও মা মাছ না ধরার জন্য জন সচেনতা বৃদ্ধি করা এবং যারা পোনা ও মা মাছ ধরে তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি দেওয়া।

গো-খাদ্য উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া। আমের মুকুলসহ বিভিন্ন প্রজাতির ফসলে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য প্রান্তিক কৃষকদের এবং খামরিদের প্রশিক্ষণ দেওয়া।

আপনার মন্তব্য

আলোচিত