সিলেটটুডে ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৫ ২২:৩৫

ছাত্রকে থাপ্পড় মেরে কারাগারে শিক্ষক

গ্রেফতারকৃত শিক্ষক কামরুল

সিলেট নগরীর নয়াসড়কস্থ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের  শিক্ষক কামরুল আলম খান মাসুমকে ছাত্র নির্যাতনের দায়ে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।  ছাত্রের পিতার দায়ের করা মামলায় পুলিশ ১৩ এপ্রিল তাকে গ্রেফতার করে। ছাত্র নির্যাতনের দায়ে স্কুল কর্তৃপক্ষও তাকে চাকুরি থেকে বরখাস্ত করেছে।

জানা যায়- কামরুল আলম খান মাসুম গত ১ এপ্রিল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আলী ওয়াসিফুজ্জামান চৌধুরীকে ক্লাস চলাকালীন সময়ে বেশ কয়েকটি থাপ্পড় মারেন। পবর্তীতে ছাত্র তার অভিভাবককে ঘটনা জানালে অভিভাবক প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ দেন। আলী ওয়াসিফুজ্জামান নামের এই ছাত্র সাবেক ক্রিকেটার ও কোচ আলী ওয়াসিকুজ্জামান অনির ছেলে।

ঘটনার ১২দিন পর স্কুল ও কলেজ কতৃপক্ষ শিক্ষককে বহিষ্কার করাতেও সন্তুষ্ট না হয়ে ছেলেকে নির্যাতনের ঘটনায় গত ১৩ এপ্রিল সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি। এই মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শিক্ষক (বরখাস্তকৃত) কামরুল আলমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

আপনার মন্তব্য

আলোচিত