১৭ এপ্রিল, ২০১৫ ১৫:২২
কমলগঞ্জ উপজেলার মাধবপুর এলাকায় বিজিবি’র অভিযানে সেগুন কাঠ বোঝাই একটি গাড়ি আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় বিজিবি সদস্যরা কাঠসহ আটক গাড়ি বনবিভাগের কাছে সোপর্দ করেছে।
বিজিবি ও বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালালে মাধবপুর এলাকায় সেগুন কাঠ ভর্তি পিকআপ আটক করে। এ সময়ে কাঠের মালিক ও গাড়ির চালক পালিয়ে যায়। কমলগঞ্জের সংরক্ষিত বনাঞ্চল থেকে সংঘবদ্ধ কাঠ পাচারকারী সদস্যরা মূল্যবান প্রজাতির এই সেগুন কাঠ পাচারের চেষ্টা করে। আটক কাঠের বাজার মূল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা হবে।
এ ব্যাপারে রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুন গাড়িসহ কাঠ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, কাঠের সিজারলিস্ট শেষে প্রকৃত কাঠের পরিমাণ পরে জানানো হবে।
আপনার মন্তব্য