১৭ এপ্রিল, ২০১৫ ২৩:৪০
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে উন্নীত হয়েছে। হাওরে ধান কাটার সময় শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্কৃজ্রপাতে ৬ জন নিহত হন। নিহতদের সকলেই কৃষক।
এরমধ্যে দিরাই উপজেলায় চারজন কৃষক, দক্ষিণ সুনামগঞ্জ ও জামালগঞ্জ উপজেলায় একজন করে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চরন্নারচর গ্রামের জ্ঞানেন্দ্র দাস, দিরাই পৌর শহরের বরারগাঁও গ্রামের জমসেদ আলী, করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের মিলাদ মিয়া, জগদল ইউনিয়নের নগদীপুর গ্রামের শামসুল হক হাওরে ধান কাটার সময় আকশ্মিক বজ্রপাতে ঘটনাস্থালেই মারা যান। এতে আহত হন আরো তিন জন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বজ্রপাতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া একই সময় জেলার জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে গজারিয়া গ্রামের বামনমিয়া (২৬), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীর গাঁও ইউনিয়নের ঠাকুর ভোগ গ্রামের জুয়েল মিয়া বজ্রপাতে মারা গেছেন।
উল্লেখ্য যে শুক্রবার বিকেলে হঠাৎ করেই জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে ঝড় বইতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে তা বিভিন্ন উপজেলায় অব্যাহত থাকায় তাতক্ষনিকভাবে ফসল, বাড়ি ঘড়ের ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
আপনার মন্তব্য