১৮ এপ্রিল, ২০১৫ ১২:৫০
সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায় একটি পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহত সোনাফর আলী অটোরিকশার যাত্রী ছিলেন। তিনি সদর উপজেলার কালারুখা গ্রামের বাসিন্দা।
শনিবার সকাল ১১টায় দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টায় দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডে টুকেরবাজারগামী একটি পিকআপ ভ্যান সিলেটগামী একটি সিএনজি অটোরিকশাকে (সিলেট-থ-১১-৮২৫৯) চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে সোনাফর আলী মারা যান। দুর্ঘটনায় অেটািরকশা চালকসহ দু'জন আহত হন।
জালালাবাদ থানার এসআই জাকির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য