১৯ এপ্রিল, ২০১৫ ১৭:৩৪
সুনামগঞ্জ জেলা ডিআইসির বাঁধন হিজরা সংঘের আয়োজনে ধর্মীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও সমাজের বিভিন্ন পেশার নাগরিকদরে নিয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় শহরের ষোলঘরস্থ হিজরা সংঘের কার্যালয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বাধন হিজরা সংঘ সাংবাদিক ফোরামের সভাপতি আর টিভি স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুস্তানসার বিল্লাহ, ক্রিয়া সংগঠক কাজী জাহান, সাংবাদিক বিন্দু তালুকদার, এ আর রহমান জুয়েল, সুনামগঞ্জ সদর উপজেলা ডিআইসির ম্যানেজার মোহাম্মদ ফরিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,‘হিজরারা এই সমাজেরই অংশ, তাদেরকে অবহেলার চোখে না দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজের বোঝা মনে না করে শিক্ষায় শিক্ষিত করে অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে সমাজের সকল শ্রেণীর লোকজনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন।
সমাজের সকল শ্রেণী পেশার লোকজনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য হিজরাদের মাঝে সচেতনা সৃষ্টি করতে হবে। সভায় বিভিন্ন ধর্মীয় ও সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য