সিলেটটুডে ডেস্ক

১৯ এপ্রিল, ২০১৫ ১৮:১১

নাগরিক দূর্ভোগ লাগবে ৪ দাবিতে রাস্তায় শুয়ে প্রতিবাদ

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র আয়োজনে রবিবার সিলেট সিটি কর্পোরেশনের সামনে ‘মশা নিধনে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ, বর্ষাকাল প্রারম্ভে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ, নাগরিকদের ফুটপাত দখলমুক্ত করার দাবীতে কার্যকর পদক্ষেপ ও নগরীতে চলাচলে রিক্সা ভাড়া নির্ধারনে কার্যকর পদক্ষেপ গ্রহণ’র দাবিতে সমাবেশ ও শোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় সমাবেশ ও বেলা ১১টায় ১০ মিনিট শোয়া কর্মসূচী’’তে বক্তারা বলেন, আমরা নগরীর জনসাধারণ অসংখ্য সমস্যায় নিমজ্জিত। সমস্যার মধ্যে থাকতে থাকতে আমরা নগরবাসী সমস্যা উপস্থাপনের ভাষা হারিয়ে ফেলেছি। ঘুম থেকে উঠে ঘুমানোর পূর্ব মুহুর্ত পর্যন্ত সর্বক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও প্রতিকুলতার সম্মুখীন হই বার বার। তারপরও উলে­খযোগ্য কিছু সমস্যা উপস্থাপন না করে আমাদের কোন উপায় থাকে না। আমরা নগরবাসী বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মেট্টোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে আসছি। কিন্তু মাঝে মাঝে মনে হয়, আমাদের সমস্যাদি সমাধানের সংশ্লিষ্ট কোন নির্দিষ্ট কর্তৃপক্ষ নেই।

‘মশা নিধনে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ, বর্ষাকাল প্রারম্ভে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ, নাগরিকদের ফুটপাত দখলমুক্ত করার দাবীতে কার্যকর পদক্ষেপ ও নগরীতে চলাচলে রিক্সা ভাড়া নির্ধারন”এর দাবীর ব্যাপারে পরিকল্পনা ভিত্তিক ভবিষ্যত অবস্থানকে সামনে রেখে কার্যকর পদক্ষেপ গ্রহণ’ করা না হলে আগামী এক মাসের মধ্যে সিলেট কল্যাণ সংস্থা সিলেট নগরীর সচেতন নাগরিকবৃন্দদেরকে নিয়ে সিলেট সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচী পালন করা হবে বলেও বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সংস্থার অন্যতম সদস্য জহিরুল ইসলাম জহিরের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সদস্য যুবনেতা সাদিকুর রহমান সাদিক। বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী রজব আলী দেওয়ান, প্রতিষ্ঠাতা সদস্য শাহ মো. আব্দুল মালিক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব মাহবুবুল আলম মিলন, আজিজুর রহমান আজিজ, এ.কে কামাল হোসেন, বিপ্র দাস বিশু বিক্রম, সাচ্ছা মিয়া মুস্তাকীম, আব্দুর রহমান লিমন, আমীন তাহমীদ, আবু সাদাত সায়েম, রাশেদুজ্জামান রাশেদ, আব্দুল মুহিত, আব্দুর রহমান সাজু, সুনামগঞ্জ জেলার যুবনেতা হুমায়ুন রশিদ চৌধুরী, ফরিদ আহমদ, হবিগঞ্জের যুবনেতা ফজলুল করিম চৌধুরী মিনহাজ, নুরুল আমিন, শরীয়ত উল­াহ, মো. ছায়েম, শ্রী প্রদিপ চক্রবর্তী, রাজিকুল ইসলাম, বাবুল মিয়া, আবুল কালাম আজাদ, হিন্দু মহাজোট’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়, সিলেট সিটি কর্পোরেশনের মধ্য থেকে কথা রাখেন আনোয়ার হোসেন, রাহাত চৌধুরী শিমুল প্রমুখ।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত