২১ এপ্রিল, ২০১৫ ১০:৫৮
সিটি নির্বাচনের প্রচারণায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিলেট জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ বলেছেন, হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে ছাত্রদল দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে সোমবার নগরীর উপশহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আহমদ জিলু, সৈয়দ আমিরুল হক সলিড, জি এম আজম, তুফায়েল আহমদ, আশরাফ উদ্দিন রুবেল, দেলোয়ার হোসেন দিনার, সাদ আহমদ জাহেদ, জুবের আহমদ, রুমেল আহমদ, মুফাজ্জেল চৌধুরী মুর্শেদ, কাওছার আহমদ, সোহাগ আহমদ, জুম্মান আহমদ, দিলোয়ার আহমদ, আলী মাহমুদ প্রমুখ।
আপনার মন্তব্য