নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০১৫ ১৪:৫৮

নগরে শিলাবৃষ্টি

মঙ্গলবার সিলেটের উপর দিয়ে বয়ে গেছে মৌসুমের প্রথম শিলা-বৃষ্টি। শিলা বৃষ্টি বেলা ২.১০ থেকে ২.১৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।

জানা গেছে, নগরের বিভিন্ন এলাকায় প্রথমে হালকা বৃষ্টি পড়ে। পরে ধমকা হাওয়ার সাথে শিলা বৃষ্টি শুরু হয়। বন্দরবাজার, জিন্দাবাজার, লামাবাজার, ভার্সিটি গেট, টিলাগড়ের দিকে শিলার পরিমান মাঝারি ছিল বলে জানা যায়। 

উল্লেখ্য, শিলা বৃষ্টিতে কোন ধরনের ক্ষয়ক্ষতির কোন সংবাদ পাওয়া যায় নি।

আপনার মন্তব্য

আলোচিত