নিউজ ডেস্ক

২২ এপ্রিল, ২০১৫ ১৮:৫৭

৪১ বিজিবি’র বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় দ্রব্য আটক

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে একটি পিকআপে তল্লাশী চালিয়ে অবৈধভাবে আনা বেশ কিছু ভারতীয় সুপারী, হরলিক্স, চকলেট সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী জব্দ করে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সিলেট।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ এপ্রিল) জালালাবাদ থানার অন্তর্গত সিলেট-সুনামগঞ্জ রোডে টুকেরবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক লক্ষ একাশি হাজার ছয়শত টাকা।

হাবিলদার মোঃ আলী আমজাদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় এবং জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাষ্টমস কার্যালয়ে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

আলোচিত