দিরাই প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০১৭ ১৯:৩৬

বিএনপি নেতা নাছিরের বাসায় ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

সুনামগঞ্জের দিরাইয়ে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর বাসায় কেয়ারটেকারকে খুন করে দুর্ধর্ষ ডাকাতি ও আগ্নেয়াস্ত্রসহ মালামাল লুটের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ জানুয়ারি) দিরাই থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, নাছির চৌধুরীর বাসায় ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার ভরারগাঁও গ্রামের জাকির হোসেন (২৫), একরাম (২৫), মকসদপুর গ্রামের সুলতান চৌধুরী (৩০), ঘাগটিয়া গ্রামের রুহুল আমীন (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার ( ৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নাছির উদ্দিন চৌধুরীর বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নাছির উদ্দিন চৌধুরীর লাইসেন্স করা একটি রাইফেল, একটি রিভলভার ও বিপুল পরিমাণ সবর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় নাছির উদ্দিন চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা সুনামগঞ্জ ও সিলেটে অবস্থান করছিলেন। এই সুযোগে একদল ডাকাত বাসাটিতে ডাকাতি সংঘটিত করে। ডাকাতির পর থেকে ওই বাসার কেয়ারটেকার লিলু মিয়া (১৫) নিখোঁজ হন। পরে রবিবার (১ জানুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার কাঠইর এলাকা থেকে লিলু মিয়ার মৃতদেহ পুলিশ উদ্ধার করে।

আপনার মন্তব্য

আলোচিত