সুনামগঞ্জ প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০১৭ ২০:০৫

৬টি গ্রুপে বিভক্ত হয়ে সুনামগঞ্জে ছাত্রলীগের জন্মদিন উদযাপন

সুনামগঞ্জে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ গ্রুপে বিভক্ত হয়ে কর্মসূচী পালন করেছে জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের উকিল পাড়া থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ সমর্থিত গ্রুপ আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।

পরে জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ সমর্থিত গ্রুপ বিকেলে শহরের পুরাতন বাস স্টেশন থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে কেক কেটে জন্ম দিন উদযাপন করে।

এছাড়াও জেলায় বিভিন্ন অংশে বিভক্ত হয়ে ছাত্রলীগের জন্ম দিন পালন করে ছাত্রলীগ নেতা হবীব আল হাসান তপু, আরিফ উল আলম, জিসান এনায়েত রেজা, দিপঙ্কর কান্তি দে। তারা তাদের সমর্থকদের নিয়ে পৃথক ভাবে কর্মসূচী পালন করে।

উল্লেখ, বর্তমান কমিটির মেয়াদ শেষ দিকে হওয়ার কারণে নতুন কমিটিতে ভাল স্থান পাওয়ার আশায় বিভক্ত হয়ে নেতারা তাদের অবস্থান জানান দিচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত