০৪ জানুয়ারি, ২০১৭ ২৩:৩১
হবিগঞ্জে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও বর্ণাঢ্য শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামিম, সৈয়দ কামরুল হাসান, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, মোস্তফা কামাল আজাদ রাসেল, আবুল কালাম, সাইদুর রহমান, কায়েস চৌধুরী, মাহবুবুর রহমান সানি ও মহিবুর রহমান মাহি প্রমুখ।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ হোস্টেল এর সামনে গিয়ে শেষ হয়।
আপনার মন্তব্য