২৩ এপ্রিল, ২০১৫ ১৮:০২
সিলেটে ককটেল ফাটিয়ে ও গাড়ি ভাংচুর করে ঢাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদ জানালো ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারে ছাত্রদলের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরন ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এসময় জিন্দাবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকায় নির্বাচনী প্রচারণাকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গাড়ি বহরে টানা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে মিছিল বের করে ছাত্রদল। জিন্দাবাজার লতিফ সেন্টারের সামনে থেকে শুরু হয় এ ঝটিকা মিছিল। মিছিল শুরুর পরপরই ককটেল ফোটার শব্দ ছড়ায়ে পড়ে চারদিকে। জিন্দাবাজার জুড়ে দেখা দেয় আতঙ্ক, দৌড়ঝাপ। দোকানের সাটার বন্ধ করার ব্যস্ততা।
এসময় মিছিলকারীরা ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। ওভারসিজ সেন্টারের সামনে রাখা দুটি সিএনজিচালিত অটোরিকশাও ভাংচুর করে তারা। এছাড়া পানি সরবরাহকারী প্রতিষ্ঠান আবে হায়াতের একটি পানিবাহী ভ্যানও রাস্তায় উল্টে দেয় ছাত্রদল নেতাকর্মীরা। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই তারা সটকে পড়ে ভাংচুরকারীরা।
ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পর কোতোয়ালি থানার এসি সাজ্জাদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আপনার মন্তব্য